শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আমার ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন নই, চিন্তিতও নই: মুমিনুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেসক্ : দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এর আগে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ আর নিউজিল্যান্ডের মাটিতে দুই সিরিজ মিলিয়ে ফিফটিই ছিল মোটে একটি। সেই ব্যর্থতার বৃত্ত ছেড়ে এবারও বেরিয়ে আসতে পারেননি টাইগারদের টেস্ট দলপতি, চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যেখানে রান উঠেছে বেশ, সেখানে তিনি রান করতে পেরেছেন মোটে ২। তবে এতকিছুর পরেও নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা নেই বলেই জানালেন মুমিনুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে আমি অতো উদ্বিগ্ন নই, চিন্তিতও নই।’ একই ধরনের প্রশ্ন অবশ্য তার দিকে ধেয়ে গিয়েছিল সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না ব্যাড প্যাচের (খারাপ সময়) মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্‌।’

নিজে খেললে জয়ের সম্ভাবনা বাড়বে, তা বিশ্বাস করেন না, এমনটাও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।’

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit