বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শেষ দিনে রোমাঞ্চের আশায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে শেষ দিনে রোমাঞ্চের আশায় বাংলাদেশ। বুধবার চতুর্থ দিনের একিবারে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা শ্রীলংকার ২ উইকেট উইকেট তুলে নিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখলেন তাইজুল ইসলাম। 

বৃহস্পতিবার শেষ দিনের শুরু থেকেই সাকিব-তাইজুলরা যদি শ্রীলংকাকে কম রানে গুঁড়িয়ে গিতে পারেন তাহলে রোমাঞ্চকর জয়র সুবর্ণ সুযোগ থাকছে মুমিনুল হকদের সামনে। 

বুধবার ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় শ্রীলংকা। প্রথম ইনিংসে ৩৯৭ রান করা দলটি, দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে হারায় ২ উইকেট। আর এই দুই উইকেট শিকারে অবদান রয়েছে তাইজুলের। 

বৃহস্পতিবার শেষ দিনের শুরুতেই শ্রীলংকার টপাটপ উইকেট তুলে নিয়ে কম রানে আটকাতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

সাকিব আল হাসানের করা ১২তম ওভারের পঞ্চম বলটি মিড-উইকেটে খেলেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। নন-স্ট্রাইক প্রান্তে থাকা ওশাদা দৌড় দেন রানের জন্য।

অনেকদূর চলে যাওয়া ব্যাটসম্যান ওশাদাকে না করেন শ্রীলংকান অধিনায়ক করুনারত্নে। কিন্তু তিনি সময় মতো ফিরে যেতে পারেননি। 

ততক্ষণে মিড উইকেট থেকে দুর্দান্ত ফিল্ডিং করে সরাসরি থ্রোতে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন তাইজুল। ১৯ রানে রান আউট হয়ে ফেরেন ওশাদা। 

ওশাদাকে সরাসরি থ্রোয়ে সাজঘরে ফেরানো তাইজুল বোলিংয়েও এসেও দুর্দান্ত। ১৮তম ওভারের প্রথম বলেই নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা লাসিথ এম্বুলদেনিয়াকে বোল্ড করেন তাইজুল। 

চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাট করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরি (১৯৯) আর দিনেশ চান্দিমাল (৬৬) ও কুশল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩৯৭ রান করে শ্রীলংকা। 

জবাবে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিমের (১০৫) জোড়া সেঞ্চুরি আর লিটন দাস (৮৮) এবং মাহমুদুল হাসান জয়ের (৫৮) জোড়া ফিফটিতে ভর করে ৪৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit