বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

ড্রয়ের লক্ষ্যে খেলছেন টাইগাররা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেসন্ক : ঘরের মাঠে খেলা, প্রতিপক্ষও আহামরি কোন বড় দল নয়। শ্রীলংকার সঙ্গে টাইগারদের এমন স্লো মোশন ব্যাটিং দেখেই অনুমেয়, ড্রয়ের জন্যই খেলছেন মুমিনুল হকরা। চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করে শ্রীলংকা। রোববার প্রথম দিনে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করে সফরকারীরা। 

সোমবার দ্বিতীয় দিনে ৬৩ ওভারে ১৩৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে লংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ১৯৯ রান করেন। এছাড়া দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিস ৬৬ ও ৫৪ রান করে আউট হন। বাংলাদেশ দলের হয়ে অফস্পিনার নাঈম হাসান ৬টি আর সাকিব নেন ৩ উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে সোমবার দ্বিতীয় দিনের শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ১৯ ওভারে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 

মঙ্গলবার তৃতীয় দিনে ৮৮ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান করে বাংলাদেশ। বুধবার আগের দিনের করা ৩১৮/৩ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামে টাইগাররা। আগের দিনে ৫৪ রানে অপরাজিত থাকা লিটন দাস এদিন লাঞ্চের ঠিক আগে আউট হন। তার আগে ১৮৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৮ রান করেন। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে লিটন গড়েন ১৬৪ রানের জুটি। লিটন আউট হওয়ার পর ফের মাঠে নামেন তামিম ইকবাল। আগের দিনে ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা তামিম এদিন ব্যাটিংয়ে নেমেই কোনো রান যোগ করার আগেই আউট হন।  

চতুর্থ দিনের লাঞ্চের আগে মাত্র ২ বলের ব্যবধানে লিটন ও তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মুশফিক। ৪৪ বলে ২৬ রান করে ফেরেন সাকিব। সপ্তম উইকেটে নাঈম হাসানের সঙ্গে ১৮ রানের জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। আর এই সেঞ্চুরির সুবাদে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিকট হয়ে যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তবে সেঞ্চুরি করার পর উইকেটে বেশি সময় থিতু হতে পারেননি মুশফিক। ২৮২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ১০৫ রানে আউট হন তিনি। মুশফিক আউট হওয়ার পর নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুলরা  উইকেটে থিতু হতে পারেননি।এই তিন লোয়ার অর্ডার ব্যাটসম্যান আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ৪৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit