সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সরিষা ও ধানের কুঁড়ার তেলের উৎপাদন বাড়াবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৬৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তেলের ঘাটতি পূরণে সরকার রাইস ব্র্যান থেকে তেল উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সাত লাখ টন তেল উৎপাদন সম্ভব। সেটি হলে দেশের চাহিদার ২৪-২৫ ভাগ পূরণ হয়ে হবে রাইস ব্র্যান থেকে। বুধবার দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্য সচিব, দ্রব্যমূল্যের সঙ্গে সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ছাড়াও এফবিসিসিআইসহ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের রাইস ব্র্যান অয়েল উৎপাদন মাত্র কেবল ৫০ হাজার টন। সরকার হিসাব করে দেখেছে এটি সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। এটা করতে পারলে মোট ভোজ্যতেলের চাহিদার ২৪ থেকে ২৫ শতাংশ রাইস ব্রান থেকেই মিটে যাবে। ভোজ্যতেলে আমদানিনির্ভর সয়াবিননির্ভরতা থেকে বের হয়ে সরিষা ও ধানের কুঁড়ার তেলের উৎপাদন বাড়ানোর এ পরিকল্পনা সরকারের। সরিষার চাষ ও উৎপাদন বাড়ানো সম্ভব বলেও মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর বাইরে তিনি ক্যানোলার তেলকে জনপ্রিয় করতে চান। এই তিনের মিশেলে টালমাটাল বিশ্ববাজার পরিস্থিতিতেও দেশে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দূর করা সম্ভব বলে ধারণা তার।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit