সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আটোয়ারীতে উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১২৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র ৬ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে সাবেক স্পীকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) সন্ধায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ । উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিয়র রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্পীকারের একান্ত সচিব ও পঞ্চগড় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ।

এসময় আরো বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জু, আটোয়ারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, উপজেলা বিএনপি,র যুগ্ম আহবায়ক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন, মোঃ শাহাজাহান, উপজেলা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম দুলাল, উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সচিব বদিউজ্জামান মানিক প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপি সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit