বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

`’জিয়া মুক্তিযুদ্ধ করেননি’ এ কথা তো মানতে পারি না : কাদের সিদ্দিকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি’ শীর্ষক রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

সভায় নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ দেশে একটা জিনিসের অভাব।

যেটার কারণে সফলতা আসবে না। সেটা হলো, জনগণের সম্পৃক্ততা। জনগণ শুধু শেখ হাসিনাকে চায় না, তা না। জনগণ অন্য নেতাদেরকেও চায় না। সেখানে খালেদা জিয়াকে বলা যেতে পারে, তারেক রহমানকেও বলা যেতে পারে। তাদের একটু বদল হওয়া দরকার। সেই বদলটা এখন পর্যন্ত হয় নাই। ‘

কাদের সিদ্দিকী বলেন, ‘যেদিন দেশের মানুষ আমাদের বিশ্বাস করা শুরু করবে, আমাদের ডাকে সাড়া দেবে, সেদিন শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনাকে সরিয়ে আমি খালেদা জিয়াকে আনতে চাই না এবং তারেক রহমানকেও আনতে চাই না। ‘

‘আমি শেখ হাসিনাকে সরাতে চাই তার কর্মকাণ্ডকে সরাবার জন্য। তার অব্যবস্থাকে সরাবার জন্য। কথা দিয়ে কথা রক্ষা না করার জন্য এবং মানুষকে মানুষ না ভাবার জন্য’―উল্লেখ করেন তিনি।

মানবিক মূল্যবোধ যেভাবে আজকে ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যেভাবে গালাগালি করা হয় এবং জিয়াউর রহমানকে যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে অস্বীকার করা হয়, আমার বড় খারাপ লাগে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুকে হত্যা করে থাকেন তাহলে তার বিচার করা হোক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা না, এ কথা তো মানতে পারি না। আমরা কেন জানি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি। ‘

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. বাবুল সরকার চাখারীর সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য দেন।

কিউএনবি/ বিপুল/ ১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit