বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিলেটের চন্ডিপুল থেকে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল সংলগ্ন পিরোজপুরের একটি মাদ্রাসার হিফজ বিভাগের দুই ছাত্র নিখোঁজ হয়েছে।রোববার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে মাদ্রাসা থেকে তারা নিখোঁজ রয়েছে। দুইদিন যাবত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তাদের স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে মাদ্রাসার বিশ্রামাগার থেকে বেরিয়ে গিয়ে তারা আর ফিরে আসেনি। নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজন মো. ফাহাদ আহমদ (১৩) এবং অপরজন হাবিব উল্লাহ শান্ত (১২)। ফাহাদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত লোকমান আহমদের ছেলে। শান্ত ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার উছমানগঞ্জ ইউনিয়নের উত্তর চর ফ্যাশন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

এদিকে দুইদিন যাবত নিখোঁজ মো. ফাহাদ আহমদের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা ফাতেমা আক্তার বীথি। তিনি তার ছেলের সন্ধান কামনায় সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।পিরোজপুরস্থ ওই মাদ্রাসার পরিচালক মাওলানা এইচ.এম আলী হোসেন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজ ছাত্রদের স্বজন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।কোনো সুহৃদ নিখোঁজ মাদ্রাসা ছাত্রদের সন্ধান পেলে ০১৭১২ ৩২৯৭২৬ এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit