শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

যে কারণে ‘আউট না হয়েও’ সাজঘরে তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের প্রথম দুই সেশনে পেশির টান নিয়েই ব্যাটিং করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু চা পান বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি তিনি।

তামিম ‘রিটায়ার্ড হার্ট’ (আহত অবসর) হওয়ার আগে ২১৭ বলে ১৫টি বাউন্ডারিতে করেছেন ১৩৩ রান।

তামিমের চোটের বিষয়য়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হাতে ক্র্যাম্প হওয়ায় তামিম ব্যাটিংয়ে নামতে পারছেন না। তিনি যদি সুস্থ বোধ করেন তাহলে আবার ব্যাটিংয়ে নামবেন।

বাংলাদেশ দলের প্রথম ইনিংসের ৫৮তম ওভারে প্রথমবারের মতো পেশিতে টান পড়ে তামিমের। দ্বিতীয়বার পেশিতে টান পড়ে চা পান বিরতির আগের ওভারে। দুবারই ব্যথার সঙ্গে লড়ে ব্যাটিং চালিয়ে যান তামিম।

তামিমের জায়গায় খেলতে নেমেছেন লিটন দাস। তাকে নিয়ে ইতোমধ্যে ৫৭ রানের জুটি গড়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯২ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৭ রান। ৩৭ ও ৩৩ রানে ব্যাট করছেন মুশফিক ও লিটন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে অ্যাঞ্জেল ম্যাথুসের ১৯৯ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে ৩৯৭ রান করে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নেন স্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন সাকিব আল হাসান।

কিউএনবি/বিপুল/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit