শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

চা বিরতির পর ক্রিজে লিটন-মুশফিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু রিটায়ার্ড হওয়ায় ফিরলেন না চা বিরতির পর। ক্রিজে এখন লিটন দাস ও মুশফিকুর রহিম।

তামিমের সংগ্রহ ছিল ২১৭ বলে ১৩৩ রান। কোনো ছক্কা হাঁকাননি। বাউন্ডারি মেরেছেন ১৫টি।

এখন ২৪ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক। আর ৪ রান নিয়ে লিটন।

বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৮ রান।

এর আগে সকালে টেস্টের তৃতীয় দিনে শতরানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। পাঁচ বছর পর টেস্টে ওপেনিং জুটিতে এমন রেকর্ড গড়লো বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে এ জুটির সংগ্রহ ছিল ৭৬ রান। আজ সকালে আরো ২৮ রান যোগ করেন তামিম ও জয়। যেখানে তামিমের ব্যাট থেকে আসে ২২ রান এবং জয় যোগ করেন ৫ রান।

শত রানের জুটি গড়ার আগে অর্ধশত করেন তামিম ইকবাল। গতকাল ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ৭৩ বলে সাত বাউন্ডারিতে অর্ধশতক পূর্ণ করেন তিনি।

গতকাল দ্বিতীয় দিন অ্যাঞ্জোলো ম্যাথুজের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৯৭ রান গড়ে শ্রীলঙ্কা। এক রানের জন্য দ্বিশতক করতে পারেননি এই লঙ্কান ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন নাঈম ইসলাম। টেস্ট ক্রিকেটে তৃতীয়বারের মতো পাঁচ উইকটে পেলেন তিনি। এছাড়া সাকিব আল হাসান তিনটি এবং তাইজুল ইসলাম একটি উইকেট শিকার করেন।

কিউএনবি/বিপুল/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit