শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

তিন বছর পর তামিমের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর টেস্টের ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদুল জয়ের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ সংগ্রহ করে ১৬২ রান। ৫৮ রান করা জয়কে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে এই জুটি ভাঙেন আশিথা ফার্নান্দো। তবে তামিম সেঞ্চুরি পেয়েছেন।  সেঞ্চুরির দেখা পেতে ১৬২ বল খেলেছেন তিনি।  এটি তার ১০ম সেঞ্চুরি।  সাড়ে তিন বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই ব্যাটার।

দ্বিতীয় উইকেট জুটিতে এখন ব্যাট করছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে তামিমের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছেন মুশফিক। সাগরিকায় সোমবার দিনশেষে ৩৫ রানে অপরাজিত থাকা তামিম আজ সকালেই তুলে নেন ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। তবে তামিম থামেননি সেখানেই। দেখেশুনে খেলেছেন। তবে বাজে বল পেলে সাজা দিতেও ভুল করেননি এই ড্যাশিং ওপেনার। রমেশ মেন্ডিসের ওভারে চার মেরে অর্ধশতক পূরণ করেন তামিম। তার কিছুক্ষণ পরেই বাংলাদেশের ইনিংস ছোঁয় শতরানের ঘর। দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে শতরানের ওপেনিং পার্টনারশিপ পেল বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে গলে এই শ্রীলংকার বিপক্ষেই ওপেনিং জুটিতে ১১৮ রান তুলেছিলেন সৌম্য সরকার ও তামিম।

এর পর ৮৫ রানে পৌঁছে তামিম ছাড়িয়ে যান মুশফিককে। ৬৬ টেস্টে তামিমের সংগ্রহ চার হাজার ৯৩৬। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান এখন তামিমের। চার হাজার ৯৩২ রান নিয়ে দুইয়ে মুশফিক। ৫৯ টেস্টে সাকিব আল হাসানের সংগ্রহ চার হাজার ২৯ রান। ৫০ টেস্টে তিন হাজার ২৬ রান করেছেন হাবিবুল বাশার। এই রিপোর্ট লেখাকালীন ৫৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭২।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit