শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

মুশফিককে টপকে অনন্য উচ্চতায় তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্টে বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। মুকুটটি দীর্ঘদিন পর হাতবদল হলো। এই রেকর্ড এখন তামিম ইকবালের দখলে। চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৬৫ টেস্টে তামিমের মোট রান ছিল চার হাজার ৮৪৮। এর চেয়ে ৮৪ রানে এগিয়ে ছিলেন মুশফিক (৮১ টেস্টে ৪৯৩২ রান)।  আজ তামিম সতীর্থকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌছে গেলেন।

তামিম সোমবার ৩৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। আজ সকালের সেশনে মাহমুদুল হাসানকে নিয়ে তার শুরুটাও ছিল বেশ ভালো। কোনো সুযোগ দেননি, অযথা ঝুঁকি নেননি। তবে রান তোলার সুযোগ পেলে, স্ট্রোক খেলার বল পেলে তিনি ছাড়েননি। এভাবে টেস্ট ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক তুলে নেন। এ সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও হয়ে যান তামিম।

২৪তম ওভারে রমেশ মেন্ডিসের বলে চার মেরে অর্ধশতক তুলে নেন তামিম। পরের ওভারে ওপেনিং জুটিতে শতরানের দেখাও পেয়ে যান তামিম–মাহমুদুল। গত ৫ বছরের মধ্যে ৬২ ইনিংস পর টেস্টে এটাই প্রথম শতরানের জুটি বাংলাদেশ।সর্বশেষ ২০১৭ সালে গলে এই শ্রীলংকার বিপক্ষেই ওপেনিং জুটিতে ১১৮ রান তুলেছিলেন সৌম্য সরকার ও তামিম। 

লাঞ্চ বিরতি পর্যন্ত ৪৭ ওভারে বিনা উইকেটে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৮৯ রানে অপরাজিত। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে অন্য প্রান্তে ৫৮ রানে ব্যাট করছেন মাহমুদুল। ৩৮.২ ওভারে  ব্যক্তিগত ৫১ রানে পুল করতে গিয়ে ‘জীবন’ পান এই ওপেনার। ফাইন লেগে তার সহজ ক্যাচ নিতে পারেননি লাসিথ এম্বুলদেনিয়া।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে তামিম যেভাবে ব্যাট করছেন, তাতে শতকের সুবাস পাওয়া যাচ্ছে। শ্রীলংকার কোনো স্পিনার ধনঞ্জয়া, এম্বুলদেনিয়া কিংবা মেন্ডিসদের আজ প্রায় কোনো সুযোগই দেননি তামিম। ব্যক্তিগত ৮৫ রানে মুশফিককে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬ টেস্টে তামিমের রান সংখ্যা চার হাজার ৯৩৭। মুশফিকের (৩৬.২৬) চেয়ে ব্যাটিং গড়ে এগিয়ে তামিম (৪০.০১)। শতক ও অর্ধশতকসংখ্যায়ও এগিয়ে। ৬০ ম্যাচে চার হাজার ২৯ রান নিয়ে তিনে সাকিব আল হাসান।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit