মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত  নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

এ.কে. আব্দুল মোমেন শিশু-কিশোর খেলার মাঠ নামকরণ করেছে এলাকাবাসী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডে অবস্থিত শত বছরের প্রাচীন খেলার মাঠের নাম সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে.এম আব্দুল মোমেন শিশু-কিশোর খেলার মাঠ নামকরণে দাবী জানিয়ে বৃহত্তর এলাকাবাসী র‌্যালি সহকারে মাঠে গিয়ে ড. এ.কে.এম আব্দুল মোমেন শিশু-কিশোর খেলার মাঠ নামিয় ব্যানার স্থাপন করেন। গতকাল ১৬ মে সোমবার বিকালে বৃহত্তর এলাকাবাসী ও দক্ষিণ সুরমা নাগরিক কমিটির নেতৃবৃন্দ ড. এ.কে.এম আব্দুল মোমেন শিশু-কিশোর খেলার মাঠ নামিয় ব্যানার স্থাপন শেষে এক সমাবেশে মিলিত হন। এ সময় দক্ষিণ সুরমা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল ময়না মিয়া, আব্দুল মুক্তাদির, আব্দুল মালিক, বদরুল ইসলাম আফাজ, পালপুর মনছুরিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী শামীম আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম আরিজ, মোঃ শামীম কবীর, শাহ মোঃ বদরুজ্জামান বদরুল, সালাউদ্দিন আহমদ মাছুম, আব্দুল আহাদ, আব্দুল হাসিব, যুব সমাজের মধ্যে আব্দুল হামিদ, নাজমুল আলম রাজন, খালেদ আহমদ, সানি আহমদ, দিপংকর টিপু, কামিল আহমদ, শালিম আহমদ, আশরাফ রহমান, আলামীন আহমদ, রায়হান আহমদ, জাহিদ আহমদ, লিমন আহমদ, রাহি আহমদ, মিজান চৌধুরী, মাহফুজ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেটের কৃতি সন্তান ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে.এম আব্দুল মোমেন শিশু-কিশোর খেলার মাঠ নামে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডে অবস্থিত শত বছরের প্রাচীন খেলার মাঠটি নামকরণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষা, ক্রীড়াঙ্গন সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নীতি সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় মাঠটি বরাদ্দ দেয়া হবে বলে বক্তারা আশাবাদী। বক্তারা বলেন, অত্র এলকায় কোন স্থায়ী খেলা মাঠ না থাকায় কোমলমতি শিশু ও কিশোররা খেলাধুলা, বিনোদন ও শরীর চর্চা থেকে বঞ্চিত হওয়ায় অপরাধ প্রবণতা, কিশোর গাং, মাদকাসক্তি, মোবাইল আসক্তিতে ঝুঁকে পড়ছে। অপরাধ কর্মকান্ড থেকে কিশোরদের রক্ষা করতে স্থায়ী খেলার মাঠ অতিব জরুরী। শিশু-কিশোদের শারীরিক, মানসিক তথা স্বাস্থ্যগত উন্নতির লক্ষ্যে ও এলাকার প্রবীন নারী-পুরুষদের সকাল-বিকাল হাটা চলার স্বার্থে মাঠটি স্থায়ী বরাদ্দ দেয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit