মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত  নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

সিলেটে সমাজসেবী ইলাল রাজার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর বাদাম বাগিচা যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সমাজসেবী এইচ আর ইলাল রাজার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।বিষয়টি সচেতন মহল ও বাদাম বাগিচা এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে সমাজসেবী এইচ আর ইলাল রাজার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল, সমাজসেবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সমাজসেবী এটি এম সাহাব উদ্দিন, অধ্যাপক আইয়ুব আলী, এম বি এ সিরাজ উদ্দিন, রুহুল আমিন নগরী, জাহিদ উদ্দিন চৌধুরী, এম এ লতিফ, সুবহান আব্বাসী, উসমান লাবরী, ব্যবসায়ী এম এ রহিম, সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ইয়ামনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাগর আহমদ, সাধারণ সম্পাদক এখতিয়ার আহমদ, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, একটি কুচক্রী মহল সমাজসেবী এইচ আর ইলাল রাজার উপর ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।একজন সৎ, নিষ্ঠাবান ভালোমনের সমাজসেবী ইলাল রাজা। তার কাছ থেকে এলাকার গরিব অসহায় মানুষ সাহায্যে সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন প্রতিনিয়ত। তার ভালো কাজগুলো দেখে ঈর্ষন্বীত হয়ে সমাজে হেও প্রতিপন্ন করতে একটি মহল এমন অপ্রচার করছে। তারা বলেন, অপপ্রচারকারীদের অপ্রচার নিছক একটি ষড়যন্ত্র ও মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমরা এ ধরণের অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সমাজসেবী ইলাল রাজার উপর ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit