শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সম্রাটের জামিন বাতিল চেয়ে আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯০ Time View

ডেস্কনিউজঃ ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক।

সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় আমরা জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। আগামীকাল মঙ্গলবার (১৭ মে) এ আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে, সব মামলায় জামিন পাওয়ায় গত ১১ মে মুক্তি পান সম্রাট। আদালত তিন শর্তে ও ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit