বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের দোয়া মাহফিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে হজরত শাহজালাল (রহঃ) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(১৬ মে) সোমবার বাদ জোহর দরগাহ হজরত শাহজালাল (রহঃ) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগ এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন আওয়ামী লীগ এমন একটি দল, যে দলের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনেছিলেন। শুধু তাই নয় বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের মত দেশের মানুষের সেবা দিয়েছে এমন কোন দল নেই। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit