মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত  নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

উজানের ঢল, বৃষ্টিপাতে সুরমার পানি উপচে ডুবছে শহর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১২ Time View

ডেস্কনিউজঃ সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সুরমা নদীর পানি উপচে শহরে প্রবেশ করছে। সোমবার সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেটে বৃষ্টি কমলেও ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে সুরমা নদীর তীর উপচে নগরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। এতে তলিয়ে যায়, নগরের উপশহর, সোবহানিঘট, কালিঘাট, ছড়ারপাড়, শেখঘাট, তালতলা, মাছিমপুরসহ বিভিন্ন এলাকা। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায়ও পানি ঢুকে পড়ে।

নগরের উপশহরের বাসিন্দা নিজাম উদ্দিন ইমন দৈনিক নয়া দিগন্ত বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার ভেতরে পানি ঢুকে পড়েছে। আমাদের পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১.২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার সন্ধ্যা ৬টার চেয়ে সোমবার সকালে এ পয়েন্টে পানি বেড়েছে ০.৩ সেন্টিমিটার।

এদিকে প্রধান দুই নদীসহ তিন নদীর তিনটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমার পানি সিলেট পয়েন্টে রোববারের চেয়ে আজ (সোমবার) বেড়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট পয়েন্টে পানি ছিল ১০.৪৯ সেন্টিমিটার। সকালে পানিসীমা দাঁড়িয়েছে ১০.৬৬ সেন্টিমিটার।

অপরদিকে কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে সোমবার সকালে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর পানি শেরপুর পয়েন্টেও বেড়েছে।

রোববার সন্ধ্যায় এ পয়েন্টে পানিসীমা ছিল ৬.৮৩ সেন্টিমিটার; সোমবার সকাল ৯টায় পানিসীমা বেড়ে হয় ৬.৯৬ সেন্টিমিটার। পানি বেড়েছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। এখানে সোমবার সকাল ৬টায় পানিসীমা ছিল ৮.৭০ সেন্টিমিটার; সকাল ৯টায় পানিসীমা দাঁড়ায় ৮.৭৪ সেন্টিমিটার।

এছাড়া গোয়াইনঘাটের সারি নদীর পানি বিপদসীমার ০.৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটের লোভা নদীর পানি রোববারের চেয়ে বেড়েছে ০.৩৪ সেন্টিমিটার। রোববার ছিল ১৪.৩৬ সেন্টিমিটার; সোমবার সকালে ১৪.৬৫ সেন্টিমিটার।

আবহাওয়া অধিদফতর সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, সিলেটে রোববার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। তবে উজানে ভারতীয় ভূখণ্ডে বৃষ্টি হচ্ছে, এ কারণে ঢল নামছে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত৮.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit