বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির অভিযোগে আটক-১ 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৫০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরে আল্লাহর দান বিরিয়ানি হাউজের মালিক রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল চড়াও হন। এঘটনায় রাজীব (২২) নামে ঐ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বিল্লাল (২৫) নামের আরও একজন পলাতক রয়েছেন। রোববার রাত ১২ টার দিকে আশুলিয়ার নারসিংহপুর আল্লাহর দান নামের দোকান থেকে তাকে আটক করা হয়।আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে। আশুলিয়ার বিভিন্ন বাজারে তাদের আল্লাহর দান নামে ৭টি বিরিয়ানির দোকান রয়েছে। এছাড়া পলাতক বিল্লাল হোসেন একই এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযোগের ভিত্তিতে ওই দোকানে সন্ধ্যায় কয়েক জন সাংবাদিক যান। সেখানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয় কিনা জানতে চান তারা। এসময় আটক রাজীবের চাচাতো ভাই বিল্লাল মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে সাংবাদিকদের ওপরে চড়াও হন বিল্লাল। এঘটনায় পুলিশকে খবর দিলে শটকে পরেন সে। পরবর্তীতে রাত ১২ টার দিকে দোকানের মালিক রাজিবকে আটক করেন পুলিশ।  ওই দোকানের বিরিয়ানি খেয়ে আলমগীর হোসেন নামের এক ক্রেতা সন্দেহ করেন। তাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন রাজীব ও তার দোকানের কর্মচারীরা। 
আলমগীর হোসেন বলেন, বিরিয়ানি খাওয়ার শুরুতেই আমার সন্দেহ হয়। পরে তাদের কিসের মাংস জিজ্ঞেস করলে গরু বলে জানিয়ে রাগারাগি করেন। তাদের মনোভাব দেখে বিরিয়ানি না খেয়ে ১৮০টাকা দিয়ে চলে যাই। এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। আলামত হিসেবে মাংস এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit