শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

জনগণেরও প্রশ্ন বিএনপি আসলে কী চায়: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি আসলে কী চায়? তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনও নিরপেক্ষ আবার কখনও চায় জাতীয় সরকার।তিনি বলেন, এটা এখন জনগণেরও প্রশ্ন, বিএনপি আসলে কী চায়? যা তারা নিজেরাও জানে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রাখেন। ‘জনগণ নাকি বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানেন, যে দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য। 

তিনি বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ কী? বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit