শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ওজন কমাতে দৌড় না সাইক্লিং?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কেউ ভাবেন দৌড়ালে দ্রুত মেদ ঝরবে, আবার কারো মতে সাইক্লিং আরও বেশি কার্যকর। কিন্তু বিশে‌ষজ্ঞদের মতে, দুটোই ওজন কমাতে সাহায্য করে। কিন্তু কোন পদ্ধতিতে দ্রুত মেদ ঝরবে এবং কোনটা শরীরের জন্য বেশি উপকারী, সেটা জানেন কি?

কতটা ক্যালোরি পুড়বে সেটা নির্ভর করে, কতটা ধারাবাহিকভাবে এবং কতটা সময় ধরে আপনি শরীরচর্চা করছেন, তার উপর। সাইকেল চালানোর তুলনায় দৌড়ালে প্রতি ঘণ্টায় একটু বেশিই ক্যালোরি খরচ হয়। তাই দ্রুত ওজন কমাতে গেলে দৌড়নো অনেক বেশি কার্যকর হতে পারে। 

আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের গবেষণা অনুসারে, দৌড়নোর ফলে প্রতি ঘণ্টায় ৫৬৬ থেকে ৮৩৯ ক্যালোরি খরচ হয়। অপর দিকে, তীব্র গতিতে সাইকেল চালালে প্রতি ঘণ্টায় ৪৯৮ থেকে ৭৩৮ ক্যালোরি খরচ হয়। 

এক জন ব্যক্তির দৈনিক কত ক্যালোরি খরচ করা উচিত, সেটা তার বয়স, ওজন, লিঙ্গ এবং তিনি দৈনিক কতটা শারীরিক পরিশ্রম করছেন, তার উপর নির্ভর করবে।

যদি হৃদযন্ত্রজনিত কোনও সমস্যা থাকে কিংবা হাঁটুতে ব্যথা বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তা হলে দৌড়নোর বদলে সাইকেল চালানোর পরামর্শ দেন চিকিৎসকরা। দৌড়ালে পায়ের জয়েন্টে চাপ পড়ে, তাই সাইকেল চালানোর তুলনায় আঘাত লাগার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।

তবে শুধু সাইক্লিং বা দৌড়ালেই ওজন কমবে না। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কী রাখছেন, সারা দিনে আপনি কতটা কায়িক পরিশ্রম করছেন, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে কত তাড়াতাড়ি আপনি ওজন ঝরাতে সক্ষম হবেন। 

দৌড়ালে গড়ে বেশি ক্যালোরি খরচ হবে, দ্রুত ওজন কমবে। অন্যদিকে, উৎসাহ নিয়ে নিয়মিত সাইকেল চালালেন বটে, কিন্তু অন্যমনস্ক হয়ে অলসভাবে প্যাডেল করলেন- তাহলে বিফলে যাবে আপনার সমস্ত প্রচেষ্টা। সাইকেল চালাতে হবে দ্রুত গতিতে। যত জোরে চালাবেন, তত বেশি ক্যালোরি ঝরবে। তবে দ্রুতগতিতে সাইকেল চালানোর সময় সতর্ক থাকতে হবে। না হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit