বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

রাতের আঁধারে বিদ্যালয়ের অফিস কক্ষে ভাঙচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সাতকানিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

শনিবার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলে অফিস কক্ষের ভেতর টেবিলের কাচ ভাঙচুর, ইটের টুকরা, পচা আমের আঁঠি ও মূল্যবান কাগজপত্র তছনছ দেখতে পেয়ে থানায় অভিযোগ দেন। 

মনেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহদম সিকদার জানান, বিদ্যালয়ে প্রায় সময় দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে এসে অফিস কক্ষের সামনে ময়লা-আবর্জনা ছিটিয়ে রাখে। শিক্ষক-শিক্ষার্থীরা যেন পানি খেতে না পারে সেজন্য বিদ্যালয়ের টিউবওয়েলটির নাট-বল্টুসহ বিভিন্ন অংশ খুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। আগে বিদ্যালয়ে রুবেল নামে একজন দপ্তরি কাম-প্রহরী ছিল। তাকে বিভিন্ন অনিয়মের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এরপর থেকে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে রাতের অন্ধকারে ময়লা আবর্জনা ফেলে বিভিন্ন ঘটনা সৃষ্টি করে আসছে। শুক্রবার রাতেও দুর্বৃত্তরা বিদ্যালয়ের ভেন্টিলেটর ভেঙে ইট-পাটকেল নিক্ষেপ করে অফিস কক্ষের ভেতরে শিক্ষকদের বসার চেয়ারের সামনের টেবিলের কাঁচ ভাংচুর, ইটের টুকরা, পচা আমের আঁঠি ও মূল্যবান কাগজপত্র তছনছ দেখতে পেয়ে আমাকে জানান। বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন জানান, সকালে বিদ্যালয়ে এসে দেখি কে বা কারা রাতের অন্ধকারে বিদ্যালয়ের অফিস কক্ষের ভেন্টিলেটর ভেঙে ইট ছুড়েছে। এতে টেবিলের কাঁচ ভেঙে গেছে। এছাড়া দুষ্কৃতকারীরা সেখানে কাঁদা ছুড়েছে। ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, মনেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেন্টিলেটর ভেঙে অফিস কক্ষে ইটের টুকরা ও পঁচা আমের আঁঠি নিক্ষেপ করে টেবিলের কাঁচ ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit