মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পেট খারাপে ঘরোয়া টোটকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়রিয়া অনেক পরিচিত একটি দৈহিক সমস্যা। সমস্যাটি হওয়ার পিছনে মূল কারণ হল ভাইরাল বা ব্যাকটেরিয়ার সংক্রমন,দূষিত খাবার বা পানি, খাদ্য এলার্জি, অত্যধিক মদ্যপান, মানসিক চাপ ও কিছু কিছু ওষুধ সেবনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া। এই সমস্যা খুব বেশী জটিল হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিৎ। তবে ঘরোয়া উপায়েও ডায়রিয়া সমস্যা রোধ করা যায় সহজেই। জেনে রাখুন উপায়গুলো।

আপেল বুকজ্বালা ও অ্যাসিড কমাতে কাজ করে। ফলে খাবারের বিষক্রিয়া প্রতিকারে আপেল বেশ সহায়ক। তাছাড়া এই ফলে থাকা এক ধরনের এনজাইম ডায়রিয়া ও পেট ব্যথার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি দমিয়ে রাখতে পারে।

কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রোগ নিরাময়ে এবং খাবারের বিষক্রিয়ার প্রভাব কমাতে সাহায্য করে। এক্ষেত্রে কয়েকটি কলা ও আপেল চটকে খেতে পারেন।

> লেবুর টক খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এক্ষেত্রে লেবুর রসের সঙ্গে এক চিমটি চিনি মিশিয়ে বা লাল চায়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে।

> খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হজম সংক্রান্ত সমস্যা সমাধানে আদা বেশ কার্যকারী। ১ টেবিল-চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে খেলে খাদ্য বিষক্রিয়া জনিত প্রদাহ ও ব্যথা কমে যায়।

> জিরা পেটের প্রদাহ উপশম করাসহ বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। ১ টেবিল-চামচ জিরাগুঁড়া সুপের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

> পেট ও গলার সংক্রমণ নিরাময়ে বাজিল পাতা চমৎকার কাজ করে। এক টেবিল-চামচ মধুর সঙ্গে কয়েক ফোটা বাজিলের রস মিশিয়ে খেলে কয়েক ঘণ্টার মধ্যেই সুফল পাওয়া যায়। বাজিল না পেলে তুলসীপাতা ব্যবহার করতে পারেন।

> ডায়রিয়া, অ্যাসিডিটি বা এই ধরনের খাবার জনিত সমস্যা হলে বেশি করে পানি পান করা খুব জরুরি। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। এছাড়া শরীর থেকে বিষাক্ত বর্জ্য ও ব্যাকটেরিয়া বের করে দেওয়াসহ তাড়াতাড়ি রোগ নিরাময়ে পানি বেশ কার্যকর। পাশাপাশি শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্যও পানি খুবই গুরুত্বপূর্ণ।
 
> ভিনেগারের ক্ষারীয় উপাদান, বিশেষ করে অ্যাপল সাইডার ভিনিগার অন্ত্র উপশমে সাহায্য করে। পাশাপাশি পেটে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয় আর সেরে উঠতে সাহায্য করে।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit