শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ফিটনেসের উপর নির্ভর করছে সাকিবের খেলা: পাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোভিডমুক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে আগামী ১৫ মে থেকে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফিটনেসের উপর নির্ভর করবে সাকিবের অংশ নেয়া, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পরিবারের সাথে সময় কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন সাকিব। দু’দফায় পরীক্ষার পর তার করোনার ফল পজিটিভ আসে। ফলে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।

তবে আক্রান্তের তিনদিন পর নেগেটিভ হলেন সাকিব। এতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়েছে। তবে সবকিছুই নির্ভর করছে, শারীরিকভাবে সে কতটা ফিট।

সাকিবের ব্যাপারে শক্রবার বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সাকিব জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবুও প্রটোকল অনুযায়ী তার পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে। যা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘তার সাথে কথা হয়েছে, নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। কিন্তু বিষয়টা হলো, সে অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে মেডিকেল টিমের যারা আছেন, ফিটনেস টিমের যারা আছেন, তারাই তাকে পর্যবেক্ষণ করবে। সে শুধু একদিন অনুশীলনের সুযোগ পাবে।’
আজ সন্ধ্যায় দলের সাথে যোগ দিবেন সাকিব দিবেন, এটিই বলেছেন পাপন। তিনি 

বিসিবি সভাপতি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, সে যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ হয়েছে, এতেই আমরা সবাই খুশি। দলের সাথে যুক্ত হলেও সাকিব খেলবে কি-না, সেটি নির্ভর করছে তার ফিটনেসের উপর।’

পাপন বলেন, ‘হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘যদি ওয়ানডে বা টি-টোয়েন্টি হতো তাহলে আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না তার জন্য কোন বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানে এগুবো। তবে তার উপর পূর্ণ স্বাধীনতা দেয়া আছে।’

তবে সাকিব যদি খেলতে চায়, তাতে না করার কোন সুযোগ নেই বলে জানান পাপন। তিনি বলেন, ‘সাবিকের ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে। সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোন সুযোগ নেই। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে।’

দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না সাকিব। সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর করেননি টাইগার অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন তিনি।

তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছিলেন।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit