রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রাশিয়ার শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহর রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এবার রাশিয়ার একটি শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি দিয়েছে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর আন্দ্রুসিভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, বেলগোরোড, প্রস্তুত থাকো।

এ সময় আন্দ্রুসিভ বলেন, ইউক্রেন আক্রমণের চেষ্টা করতে পারে। কারণ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে রক্ষা করতে হবে।

বেলগোরোড শহরটিতেই রাশিয়া খারকিভকে হামলা চালানোর জন্য একাধিক রকেট লঞ্চার স্থাপন করেছে।

বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit