বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা

করোনামুক্ত সাকিব, খেলতে পারেন চট্টগ্রাম টেস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। তবে আশার কথা হচ্ছে করোনা থেকে সেরে উঠেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘সাকিবের বৃহস্পতিবার কোভিড টেস্ট হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন মেডিক্যাল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।’

জানা গেছে, দলে যোগ দিতে আজ দুপুর ১২টায় চট্টগ্রামে রওনা দেবেন সাকিব। তারপর বিসিবির মেডিক্যাল দলের ছাড়পত্র মিললে খেলবেন প্রথম টেস্টে।

এর আগে গত ৯ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করানো পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব।

উল্লেখ্য, দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit