শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আর্সেনালকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রাখল টটেনহ্যাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেসক্ : প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে দুই গোল করে নিয়ন্ত্রণ নেয় টটেনহ্যাম। দুই গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি দশ জনে দলে পরিণত হয় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় আন্তনিও কন্তের দল। বড় জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা জিইয়ে রাখল স্পার্সরা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আর্সেনালকে ৩-৯ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। আরেকটি করেছেন সন।

এই জয়ে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। বাকি থাকা দুই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে আর্সেনালের। আর যদি এক ম্যাচ হারে বা ড্র করে, ওদিকে টটেনহ্যাম দুই ম্যাচই জয় পায় তবে কপাল পুড়বে আর্সেনালের। ঘরের মাঠে ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে এগিয়ে নেন হ্যারি কেইন। আর্সেনালের বক্সের ভেতর হিউং মিন সনকে পিছন থেকে ধাক্কা দেন চেডরিক। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৩৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। সনকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রব হোল্ডিং। এর আগে ২৬ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

৩৭ মিনিটে ব্যবধান বাড়ায় টটেনহ্যাম। গোল করেন হ্যারি কেইন। সনের কর্নারে ছয় গজ বক্স থেকে বেনতানচুরের বাড়িয়ে দেয়া বলে দুরের পোস্টে নিচু হয়ে মাথা লাগিয়ে জাল খুঁজে নেন কেইন। বিরতি থেকে ফেরার দুই মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করে ফেলে টটেনহ্যাম। এবার গোল করেন হিউং মিন সন। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি টটেনহ্যাম। আর্সেনাল পারেনি ব্যবধান কমাতে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit