রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে লেভান্তেকে নিয়ে ছেলে খেলায় মাতলো রিয়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : আগেই লিগ শিরোপা নিশ্চিত করা রিয়ালের গোল ক্ষুধা যেনো কমেনি। লিগের ৩৬তম ম্যাচে লেভান্তের উপর ঝড় তুলেছে কার্ল আনচেলোত্তির দল। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩ মিনিটে ফেরলান্ড মেন্ডির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের থ্রু পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে মাপা শটে জাল খুঁজে নেন ফরাসি এই ডিফেন্ডার।  

১৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ফেদে ভালভারদে। বক্সের সামনে থেকে বেনজিমার নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে ডান পাশ থেকে ভাস্কুয়েজের শট গোলমুখে ঠিকমত পা লাগাতে পারেননি উরুগুয়েন এই মিডফিল্ডার। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান করিম বেনজিমা। বাম প্রান্ত থেকে ভিনিসিয়ুসের ক্রসে দুরের পোস্টে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ২৭ গোল।  

৩৪ মিনিটে রদ্রিগোর গোলের ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের বাড়ানো বলে গোলমুখে আলতো টোকায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার আগেই চতুর্থ গোল পেয়ে যায় রিয়াল। বাম দিক থেকে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৮৩ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। লিগে ১৭ গোল করলেন ভিনি। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। এই জয়ে ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন নিশ্চিত হয়েছে লেভান্তের।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit