বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ত্বকের বয়স কমাবে আম! রইল টিপস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৪৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আম ভালোবাসেনা এমন বাঙালি খুঁজে পাওয়াও ভার। পাকা আমের স্বাদ-গন্ধে পাগল হয়ে যায় বাঙালি। বিশেষজ্ঞদের মতে, মোট ২০ ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে এই ফলটিতে। তাই আম শুধু খেয়েই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায়।

রূপবিশেষজ্ঞদের মতে, পাকা আমে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, কে, বি৬ রয়েছে, যা ত্বকের যত্নে অত্যন্ত উপকারী। কয়েকটা প্যাক বানিয়ে ত্বকের যত্ন শুরু করে দিতে পারেন সহজেই। সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক হবে সতেজ ও উজ্জ্বল। বজায় থাকবে সঠিক আর্দ্রতা।

​দুধ, আম ও মধুর প্যাক

> ২ টেবিল চামচ আমের পেস্ট নিন।
> এবার ১ চা-চামচ দুধ ও আধ চা-চামচ মধু নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

এই প্যাক ত্বকের যত্নে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়, ত্বকের আর্দ্রতাও বৃদ্ধি পায়।

আম ও ওটসের প্যাক

> আমের ছোট-ছোট টুকরো নিয়ে তাতে ৩ চামচ ওটস গুড়া মিশিয়ে নিন।
> সবশেষে ২ চামচ দুধ মিশিয়ে ভালো করে মেখে নিয়ে মুখে লাগিয়ে ফেলুন।
> এর পর ২ মিনিট ধীরে-ধীরে মালিশ করে নিন।
> পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

এই ভাবে ত্বকের যত্ন নিলে মরা কোষের স্তর সরে যাবে। বলিরেখা মিলিয়ে যেতেও সময় লাগবে না।

গোলাপজল ও আমের প্যাক

> আম ভালো করে চটকে নিন।
> এরপর ২ চামচ মুলতানি মাটি, ২ চামচ দই এবং ২ চামচ গোলাপ জল দিয়ে দিন।
> শেষে পেস্টটা মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন।

যাদের ত্বক খুব স্পর্শকাতর, তাদের জন্য উপকারী এই ফেসপ্যাকটি।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit