বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির দরপতন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মে) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২৪২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৮২৩ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৪৪ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট কমে ১৯ হাজার ২৩৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। দিন শেষে সিএসইতে ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit