সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৪৮ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) শ্রীলঙ্কার স্থানীয় ৬টা ৩০ মিনিটে শপথ নেন পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির বরাত দিয়ে শ্রীলঙ্কার ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহেকে শপথ বাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সরকারি বাসভবনে শপথ গ্রহণ করেন তিনি।

এর আগে লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রনিল বিক্রমাসিংহে। এরপরই শোনা যায় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন এই ইউএনপি নেতা। বিক্রমাসিংহের দল বিষয়টি নিশ্চিত করে।

শপথ গ্রহণের পর ওয়ালুকারমা মন্দিরে যাওয়ার কথা রয়েছে বিক্রমাসিংহের। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। 

কিউএনবি/অনিমা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit