বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এলাইচ মিয়া মতিন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আব্দুল মোমেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হিউম্যান রাইটস এন্ড স্পিচ ফর বাংলাদেশ ইউ.কে এর ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাজ্য আওয়ামী লীগের মিলটন কিং শাখার সভাপতি এলাইচ মিয়া মতিন। গত বুধবার বিকেলে ঢাকাস্থ সেগুন বাগিচায় পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাত হয়।

সাক্ষাতে এলাইচ মিয়া মতিন, প্রবাসীদের নতুন প্রজন্ম কে দেশের প্রতি আগ্রহী করে তুলতে প্রবাসীদের বিনিয়োগে কথা তুলে ধরেন। প্রবাসীদের নানান সমস্যা ও ভোগান্তির ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ শৃঙ্খলা থাকলে প্রবাসীরা দেশে বিনিয়োগ করবে, এতে দেশে কর্মসংস্থান বাড়বে পাশাপাশি দেশের রেমিন্টেন্স ও বাড়বে। সর্বশেষ গত কয়েকদিন পূর্বে সিলেটের জাফলং এর ঘটনা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন এরকম হলে প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে দেশে বেড়াতে আসতে চাইবে না। পর্যটন এরিয়াতে নানা সুযোগ সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দাবী জানান তিনি।

এসব বিষয় মনোযোগ সহকারে শুনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আব্দুল মোমেন বলেন, ইতি মধ্যে প্রয়োজনীয় নানান পদক্ষেপ নেয়া হয়েছে। আমাদের প্রবাসী ও দেশের জনগণের মঙ্গলের জন্য সব সময় কাজ করে যাচ্ছে সরকার। আগামীতেও এইসব সব অব্যাহত থাকবে। এসময় এলাইচ মিয়া মতিনের সঙ্গে উপস্থিত ছিলেন, চৈতন্য প্রকাশনের প্রকাশক রাজীব চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit