সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

চীনে ১১৩ যাত্রী নিয়ে বিমানে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি উড়োজাহাজে আগুন লেগেছে।  বিমানটিতে ১১৩ যাত্রী এবং ৯ ক্রু ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ যাত্রী।

বৃহস্পতিবার চীনের চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইনসটির ওই যাত্রীরা নিরাপদে রয়েছেন। 

তিব্বত এয়ারলাইনস জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

চীনা আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে— উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজনকে রানওয়েতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit