স্পোর্টস ডেস্ক : রিলিজ ক্লজের ৫১ মিলিয়ন পরিশোধ করেই আর্লিং হ্যালান্ডকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। হ্যালান্ডের সিটিতে যোগ দেওয়া নিয়ে কথা বলেছেন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। জার্মান এই কোচের মতে, দারুণ সাইনিং করেছে সিটি। ২১ বছরের এই ফুটবলারকে দলে টেনে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা।
এ বছরের জুলাইয়ের শুরুর দিনেই সিটিতে যোগ দেবেন হ্যালান্ড। চলতি প্রিমিয়ার লিগে সিটির সঙ্গে লড়াইয়ে টিকে আছে লিভারপুল। গতকাল অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ব্যবধান কমিয়ে এনেছে অল রেডরা। ম্যাচ শেষে হ্যালান্ডকে নিয়ে জিজ্ঞেস করা হলে ক্লপ বলেন, ‘সে দারুণ খেলোয়াড়, সিটির জন্য খুব ভালো সাইনিং হয়েছে। তারা কখনো একজন খেলোয়াড়ের ওর নির্ভর নয়। তাদের খেলার নির্দিষ্ট দিক আছে। ‘ক্লপ আরো বলেন, ‘সে অনেক গোল করতে পারে। সে গোল করতে ভালোবাসে। সে সত্যি জন্তুর মতো। বেশ কয়েকবার সে ইনজুরিতে পড়েছিল; কিন্তু যখন সে ফিট থাকে তখন একদম জন্তুর মতো খেলে। দুর্ভাগ্যক্রমে এটা সত্যিই ভালো সাইনিং। ‘
কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:১৮