শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

স্মার্ট ইউরোপ অ্যাওয়ার্ড জিতল ইউআইইউ’র গবেষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চ এর উদ্ভাবিত গবেষণা প্রকল্প ‘SirriS- Smart Solar Irrigation System’ জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত স্মার্ট ইউরোপ অ্যাওয়ার্ড ২০২২ জিতেছে। গবেষণা প্রকল্পের দলনেতা এবং প্রধান বিজ্ঞানী শাহরিয়ার আহমেদ চৌধুরী (পরিচালক, সেন্টার ফর এনার্জি রিসার্চ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) জার্মানির মিউনিখ শহরে গতকাল এ পুরস্কার গ্রহণ করেন।  

শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম (SirriS) হলো সৌর শক্তির ওপর ভিত্তি করে একটি স্মার্ট, স্বয়ংক্রিয় পানি সেচ ব্যবস্থা। এ সিস্টেমে রয়েছে স্মার্ট সেন্সর, যেমন- মাটির আর্দ্রতা, পানির স্তর, পিএইচ সেন্সর ইত্যাদি। দিকনির্দেশক যোগাযোগ ব্যবস্থা, আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা সম্বলিত উদ্ভাবিত সিস্টেমটিতে মোবাইল/ওয়েব-ভিত্তিক প্রিপেমেন্ট বাবস্থা যুক্ত রয়েছে। সিস্টেমটি রিমোট মনিটরিং, কন্ট্রোল এবং প্রি-পেমেন্ট ওয়াটার বিলিং সিস্টেম (পে-অ্যাস-ইউ-গো প্ল্যাটফর্ম) প্রদান করে।  

তিনি আরো বলেন, কৃষি জমির বিভিন্ন প্যারামিটার সেন্সিং করার জন্য সিস্টেমে বেশ কয়েকটি সেন্সর রয়েছে। যার মাধ্যমে সিস্টেমটি সেচের পানি নিয়ন্ত্রণ করে। সিস্টেমটি ফসল এবং মাটির ধরনের ওপর নির্ভর করে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। এটি পানির অতিরিক্ত ব্যবহার কমায়, ডিজেল কিংবা বিদ্যুৎ সাশ্রয় করে, এটি সেচের জন্য মোট কার্বন নিঃসরণ কমায়। উদ্ভাবিত সিস্টেমটি মানব সম্পদও সংরক্ষণ করে। কারণ এ পদ্ধতিতে দূর পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করা যায়। পুরস্কার নির্বাচনের জুরিগণ উল্লেখ করেছেন যে, কার্বন নিঃসরণ হ্রাস এবং মানব সম্পদ সংরক্ষণের জন্য উদ্ভাবিত প্রকল্পটির বিশাল পরিবেশগত এবং সামাজিক প্রভাব রয়েছে। সিস্টেমটি ব্যবহার করে মানুষের সেচ খরচও হ্রাস পাবে।  

শাহরিয়ার আহমেদ চৌধুরী অতীতে তার গবেষণা কাজ এবং উদ্ভাবনের জন্য বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালে জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড (জাতিসংঘের ২২ তম জলবায়ু সম্মেলন ২০১৬ মারাক্কেশ, মরক্কো ), ইন্টারসোলার অ্যাওয়ার্ড ২০১৬ ( মিউনিখ, জার্মানি), এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০১৮ (মুম্বাই, ভারত), এশিয়ান ফটোভোলটাইক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯ (সাংহাই, চায়না)। এছাড়াও তার উদ্ভাবন ও গবেষণা কাজের জন্য তিনি ২০১৬ এবং ২০১৮ সালে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের ইনোভেশন অ্যাওয়ার্ড এবং ২০২০ সালে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit