শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নওয়াজের পরামর্শ নিতে নেতাদের নিয়ে লন্ডনে গেলেন শাহবাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে পরামর্শ করতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে লন্ডনে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

বুধবার দেশটির রাজনৈতিক ফ্রন্টে উত্তেজনার মধ্যে শাহবাজ শরিফ বড় ভাই নওয়াজ শরিফের সঙ্গে দেখা করবেন। খবর ডনের।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পার্টির নেতার সঙ্গে দেখা করার জন্য এটা পিএমএল-এন নেতাদের একটি ব্যক্তিগত সফর। 

এদিকে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার এ সফরের ব্যাপক সমালোচনা করে বলেন, জনগণের করের টাকায় ক্ষমতাসীন সরকারের সদস্যরা একজন ‘দুর্নীতিগ্রস্ত ও দোষী সাব্যস্ত’ ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। 

তবে ইমরান খানের সমালোচনার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে শলা-পরামর্শ করা অস্বাভাবিক কোনো বিষয় নয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ধারণা করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিন তিনি লন্ডনে থাকবেন। ১০ সদস্যের এই প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছাড়াও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর, অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এবং রেলমন্ত্রী খাজা সাদ রফিক প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit