বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

২ হাজার ৫৮ লিটার ভোজ্য তেল উদ্ধার, ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : ২ হাজার ৫৮ লিটার ভোজ্য তেল উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ মে) গাজিপুরের বোর্ড বাজারে এ অভিযান চালায় তারা। 

গেল বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৮ টাকা, খোলা সয়াবিন ১৮০ টাকা এবং পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু এর চেয়ে বেশি দামেও মিলছেনা ভোজ্যতেল। 

গাজিপুরের বোর্ড বাজারে তেল ডিলার মনির হোসেনের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। দোকানে তেল না পেয়ে যাওয়া হয় তার গুদামে। সেখানে মিললো কার্টুনের পর কার্টন তেল, যার অধিকাংশের গায়ে খুচরা মূল্য লিটার প্রতি ১৬০ টাকা উল্লেখ আছে। তবে কোন ভাবেই নিজের দোষ স্বীকার করতে নারাজ দোকানি। 

একেতো অবৈধ মজুদ, তার উপর বাড়তি দামে তেল বিক্রি। হাতে নাতে প্রমান পেয়ে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

এদিকে ভোক্তা অধিকারের পৃথক অভিযানে রাজশাহীতে পাঁচটি গুদাম থেকে প্রায় এক লাখ লিটার তেল জব্দ করা হয়। অন্যদিকে কুষ্টিয়ার বড়বাজারে ৪০ হাজার লিটার ভোজ্য তেল অবৈধ ভাবে মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

কিউএনবি/অনিমা/১০ই মে, ২০২২/২৭ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit