মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

ভারতের কাছে হেরে সোনা জেতা হলো না বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : এশিয়া কাপ আর্চারির স্টেজ -২তে সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ আর্চারি দলের। আজ মঙ্গলবার টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ২২৪-২১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সোনা জিতেছে ভারত। এছাড়া কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে এবং মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ইরাকের সুলাইমানিয়া শহরে অনুষ্ঠিত এই ফাইনালে চার সেটের খেলায় বাংলাদেশ শুরুতেই পিছিয়ে পড়ে।

প্রথম সেটে যেখানে ভারতের আর্চাররা পেয়েছেন ৫৭ পয়েন্ট, সেখানে বাংলাদেশ পায় ৫৫। এরপর দ্বিতীয় সেটে দুই দলই সমান ৫৫ স্কোর করে। তৃতীয় সেটে অবশ্য বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এই সেটে বাংলাদেশ পয়েন্ট পায় ৫৬, ভারতের ৫৫। কিন্তু শেষ সেটে এসে ভারত ৫৭ পয়েন্ট তুলে নিলেও বাংলাদেশ তুলেছে ৫৫। এর আগে দিনের শুরুতে ১৯০-১৭৭ পয়েন্টে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে কম্পাউন্ড নারী দল। এই দলে খেলেছেন শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস। এই ইভেন্টে কাজাখস্থানকে হারিয়ে সোনা জিতেছে ভারত।  কম্পাউন্ড মিশ্র ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ইরাককে ১৫২-১৪১ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে আশিকুজ্জামান ও শ্যামলী রায়কে নিয়ে গড়া বাংলাদেশ দল।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit