শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভুল শুধরে পরের মৌসুমের জন্য তৈরি হতে হবে : বুমরাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সবচেয়ে বাজে খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে ৯টিতেই হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের হয়ে প্রথম ১০ ম্যাচে ৫ উইকেট নেওয়া জসপ্রিত বুমরাহ সোমবার কলকাতার বিপক্ষে এক ম্যাচেই নিলেন ৫ উইকেট। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতার ব্যাটারদের জন্য ত্রাস হয়ে ওঠেন বুমরাহ। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে শিকার করেছেন ৫টি উইকেট।

দল হারলেও ম্যাচসেরা হয়েছেন বুমরাহ।  ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সংখ্যা বা রেকর্ডের দিকে তাকাই না। সব সময় নিজের কাজটা ঠিকমতো করে যাওয়ার দিকে নজর দিই। কখনো কখনো ভালো বল করলেও উইকেট পাওয়া যায় না। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো বল করেছিলাম। অতিরিক্ত কিছু করতে চাই না, দলের হয়ে যখনই সম্ভব, তখনই নিজের অবদান রাখতে চাই। ’

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই এবার রয়েছে লিগের পয়েন্ট তালিকার একদম তলানিতে। শেষ হয়ে গেছে প্লে-অফে যাওয়ার আশা। বুমরাহ বলেন, ‘দল জিতলে ভালো লাগত। সেই সুযোগ আমাদের সামনে ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। নিজেদের ভুল শুধরে নিয়ে পরের মৌসুমের জন্য তৈরি হতে হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit