শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বাংলাদেশকে ‘লজ্জায়’ ফেলা সেই মহারাজই এপ্রিলের সেরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজে ৫৩ ও ৮০ রানের লজ্জায় পড়ে বাজে নজির গড়ে টাইগাররা। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলকে এমন লজ্জা উপহার দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখে পুরস্কৃত হলেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ। 

বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১০৮ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই স্পিনার আইসিসির এপ্রিল মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন। এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মহারাজের প্রতিপক্ষ ছিলেন তারই সতীর্থ অফস্পিনার সাইমন হার্মার ও ওমানের ওপেনার জাতিন্দার সিং। দুইজনকে টপকে সেরার স্বীকৃতিটি নিজের করে নিলেন মহারাজ।

আর নারীদের ক্রিকেটে গত মাসে কেবল একটি ম্যাচ খেলেই এপ্রিল মাসের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গত বছর থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। 

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit