শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি। ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ইরাকে প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে নতুন একটি গ্যাস চুক্তিতে পৌঁছেছে প্রতিবেশী ইরাক। নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন তিন কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। রবিবার ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ মুসা আল-এবাদি এ তথ্য জানিয়েছেন। খবর-পার্সটুডের। তিনি জানান, ইরাকে গ্যাস সরবরাহ বাড়াতে ইরান রাজি হয়েছে। নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন তিন কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। 

ইরাকি মুখপাত্র আরো বলেন, নতুন চুক্তিতে বাগদাদ এই প্রতিশ্রুতি দিয়েছে যে, আগামী তিন বছর ধাপে ধাপে পূর্ববর্তী পাওনা পরিশোধ করবে ইরাক। ২০২০ সালে ইরান প্রতিবেশী ইরাকে প্রতিদিন গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল। সে সময় ইরান প্রতিদিন ইরাকে এক কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করতো। ইরাকের কাছে ৫০০ কোটি ডলারের বিল বকেয়া পড়ার কারণে ইরান এই ব্যবস্থা নিয়েছিল। ইরাকি মুখপাত্র আল-এবাদি জানান, বাড়তি গ্যাস সরবরাহের জন্য ইরানের সঙ্গে যে নতুন চুক্তি হয়েছে তাতেও ইরাকের চাহিদা পূরণ হবে না। আসন্ন গ্রীষ্মে ইরাকের বিদ্যুৎ স্থাপনাগুলোতে এর চেয়েও বেশি গ্যাসের প্রয়োজন বলে জানান তিনি। ইরাক হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে গ্যাসের প্রয়োজন হয় তার জন্য ইরানের উপর একান্তভাবেই নির্ভরশীল।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit