শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

যখনই খেলা আসে, তখনই সাকিবের সমস্যা : পাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ বলা হয় সাকিব আল হাসানকে। একইসঙ্গে তিনি অন্যতম বিতর্কিত ক্রিকেটারও বটে। মাঠ ও মাঠের বাইরে তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। গত কয়েকমাস ধরে সাকিবকে নিয়ে যে বিতর্ক চলছে, সেটা হলো তার টেস্ট খেলার প্রতি অনীহা। অনেক নাটকের পর গত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে রাজি হলেও পারিবারিক সমস্যার কারণে খেলতে পারেননি। সাকিবকে নিয়ে আজ বোর্ডের ভাবনা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সিনিয়র ক্রিকেটারদের প্রতি পাপন আজ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা টেস্ট খেলবেন নাকি অবসর নেবেন- সেই সিদ্ধান্ত নিতে বলেছেন। সেটা না নিলে বিসিবির পক্ষ থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুমকিও দেন পাপন। এরপর তিনি আলাদা করে বলেন সাকিবের কথা, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-২০ খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা ভাবনা জানা যাবে, ও কি চিন্তা ভাবনা করছে, আমরা জানতে পারব। আর আছে সাকিব, সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। ‘

পাপন আরও বলেন, ‘সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না, ওর সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই আসলে ওরটা বলা একটু কঠিন। তবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে। প্রথম নিতে পারলে ভালো, প্লেয়াররা নিতে পারলেই ভালো। ‘

ইদানিং একাধিক ক্রিকেটার মিডিয়ার কাছে বোর্ডের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সেদিকে ইঙ্গিত করে পাপন বলেন, ‘খামাখা এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সাথে বসেই সিদ্ধান্ত নিলে ভালো। কারণ আমি মনে করি বোর্ডেও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে। কেউ যদি বলে এটা খেলব না, তখন আমরা বলতে পারি তিন মাস খেলো ততদিনে আমরা রেডি করতে পারি। প্রস্তুতি নিতে পারি। এ জিনিসগুলো বোর্ডের সাথে বসে করলে সহজ হয়। বাইরে কিন্তু তাই হয়। আমাদের দেশে হয়নি, কিন্তু হবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit