বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেটে শাখা ব্যবস্থাপকদের সাথে জনতা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৬৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জনতা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর বতর্মান উপাচার্য ড. এস.এম মাহফুজুর রহমান সিলেট শহরস্থ জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণের সাথে মতবিনিময় করেছেন। ৫ মে বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ে জনতা ব্যাংকের সিলেট নগরীর বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনা হয় এবং উপস্থিত সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগনকে এই লক্ষ্যমাত্রা অর্জনে দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় ব্যাংক চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান বলেন, তিনি বলেন, সিলেট প্রবাসী ও পর্যটন সমৃদ্ধ এলাকা।এখানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে।এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। সিলেটের প্রবাসিদের প্রেরিত রেমিট্যান্স সিলেটের সার্বিক উন্নয়নে সিলেটেই বিনিয়োগের সকল প্রচেষ্টা গ্রহণ করতে হবে।সরকারী মালিকাধীন বৃহত্তর ব্যাংক হিসাবে এই ব্যাংককে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সিলেটে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নে জনতা ব্যাংককে অগ্রাধিকারের ভিত্তিতে অংশগ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, এরিয়া অফিস, সিলেট এর এরিয়া প্রধান, কর্পোরেট-১ শাখা প্রধানসহ সিলেট শহরস্থ শাখাসমূহের নির্বাহী ও ব্যবস্থাপকগন, বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাগণ। ৭মে সুনামগঞ্জ সার্কিট হাউসে জনতা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. এস.এম মাহফুজুর রহমান সুনামগঞ্জে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকগলের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার আল রশীদ,কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোমসহ সুনামগঞ্জ এরিয়াধীন শাখা ব্যবস্থাপকগন ও এরিয়া অফিসের কর্মকর্তাবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit