শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

শরণখোলায় মৎস্য ঘেরে বাঘ, মসজিদে মাইকিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের শরণখোলায় একটি মৎস্য ঘেরে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। 

বৃহস্পতিবার (০৫ মে) রাত সোয়া ৯টায় সুন্দরবন থেকে দুই কিলোমিটার দূরে শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের শাহিন খান নিজ ঘেরের মধ্যে বাঘটিকে দেখতে পান। বাঘটি শাহিন খানের ঘেরের মধ্যে ঘুমিয়ে ছিল। পরে বিষয়টি সকলকে জানালে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। এলাকাবাসী ঘেরের পাশে ভিড় জমায়। পরে বাঘটি ঘের থেকে লোক চক্ষুর আড়ালে চলে যায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বাঘটি সুন্দরবনে গেল কিনা তা খুজে দেখতে বন কর্মকর্তা ও বনঅপরাধী রক্ষিরা শুক্রবার (০৬ মে) সকালে খেজুরবাড়িয়া গ্রামে যায়। তারা এলাকার বিভিন্ন স্থানে তল্লাসি চালায়।

শাহিন খান বলেন, “রাতে বাবাকে নিয়ে ঘেরে যাই। হঠাৎ ঘেরের মধ্যে কিছু একটা ঘুমিয়ে থাকতে দেখতে পাই। দূর থেকে বোঝা যাচ্ছিল না। পরে কিছুটা কাছে গিয়ে দেখি বাঘ। আমরা খুব ভয় পেয়ে ছিলাম। পরে লোকজনকে জানালে তারা মাইকিং করেন। লোকজন যখন আলো নিয়ে বাইরে বের হয় তখন বাঘটি চলে যায়।

শাহিন খানের বাবা স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন খান বলেন, “সুন্দরবন থেকে আমাদের গ্রাম দুই কিলোমিটার দূরে। মাঝে ভোলা নদী ও ধানসাগর গ্রাম। আগে ধানসাগর গ্রামে বিভিন্ন সময় বাঘ আসলেও, আমাদের গ্রামে দীর্ঘদিন পরে এবার বাঘের দেখা মিলেছে। স্থানীয় লোকজন ভয় পেলেও বাঘ আটকানো বা মারার বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। মাইকিংয়ের মাধ্যমে চেষ্টা করা হয়েছে যাতে বাঘটি দ্রুত বনে চলে যায়। আমরা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেই।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, “দুইজন লোক বাঘ দেখেছে এমন খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে স্থানে বাঘটি ছিল সেখানের মাটি শুকনো। যার ফলে কেন পায়ের ছাপ পাওয়া যায়নি। বাঘটি ওই স্থানের আশপাশ এলাকায় থাকার মত যে সব জায়গা সেখানে খোঁজা হয়েছে।”

তিনি  বলেন, “ওই এলাকায় বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা অবস্থান করছেন। যদি বাঘটিকে আবার দেখা যায়, তাহলে দ্রুত বনে ফিরিয়ে আনার সব প্রস্তুতি রেখেছি আমরা।”

স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর আরও বলেন, “এর আগে বিভিন্ন সময় ধানসাগর এলাকায় বাঘ আসার খবর থাকলেও এই প্রথম খেজুরবাড়িয়া গ্রামে বাঘ প্রবেশের খবর আসল।”

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit