বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম

সরিষাবাড়ীতে জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্কনিউজঃ সরিষাবাড়ীতে বৃহস্পতিবার রাতে জমি সংক্রান্ত জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের বড়আদ্রা গ্রামের দুলাল প্রমাণিকের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মালেক বোরহান ও রবিউল গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এ সময় দুলাল প্রমাণিকের মেয়ে মনোয়ারা আক্তারকে (২২) কুপিয়ে মারাত্মক রক্তান্ত জখম করে প্রতিপক্ষ।

তাকে মুমূর্ষ অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া খুকি বেওয়া (৭০), দুলাল প্রমাণিকসহ (৬৫) অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

দুলাল প্রমাণিক জানান, মালেক-ছালাম গংরা আমার পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল দীর্ঘদিন যাবৎ। বৃহস্পতিবার রাতে তারা পরিকল্পনা করে আমার বাড়ীঘরে হামলা-ভাঙচুর লুটতরাজ করেছে। আমার বিবাহিত মেয়ে মনোয়ারা আক্তারকে কুপিয়ে মারাত্মক রক্তান্ত জখম করেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আ: মজিদ জানান, এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/বিপুল/ ০৬ মে ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ০২.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit