শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

রাশিফলে জেনে নিন, কেমন কাটবে আজকের দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মেষ রাশি (২১ মার্চ-৯ এপ্রিল): সপ্তাহের শুরুতে নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। দেনা-পাওনা ও আর্থিক লেনদেনগুলো সতর্কতার সঙ্গে সামাল দিতে হবে। ভ্রমণের যোগ আছে। আজ আপনার কর্মক্ষেত্রে যতই বাধা আসুক আপনি ঠিক সবকিছু পেরিয়ে আসবেন। বৃষ রাশি (২০ এপ্রিল-২০ মে): আজ আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কোনও সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলুন। কাজের জায়গায় খানিকটা অসহনীয়তা বোধ করতে পারেন। সৃজনশীল প্রতিভার সঠিক ব্যবহার লাভজনক হতে পারে। পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক দৃঢ়তা বাড়াতে হবে। 

মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজ আপনার পার্টনারের সঙ্গে নানান বিষয় নিয়ে খুঁটিনাটি ঝামেলা হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ বিশেষ সতর্ক থাকুন। অনিচ্ছা থাকলেও কোনো ঝামেলার কাজে জড়িয়ে যেতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২২ জুলাই): আপনি অনেকদিন ধরেই সমস্ত সম্পর্কে অবহেলা করছেন। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার আগে সতর্ক হন। কর্মসংক্রান্ত ভালো খবর মিলতে পারে। বুদ্ধির যথাযথ প্রয়োগ করতে পারলে সাফল্য সম্মান ও প্রতিপত্তি মিলবে। সিংহ রাশি (২৩ জুলাই-২২ অগাস্ট): আপনি আজ ভালবাসা এবং বন্ধুত্বের পার্থক্য বুঝতে পারবেন। তবে কাজ ও পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে আজ একটু হিমশিম খেতে হতে পারে। ব্যাংকে যারা কাজ করছেন তারা কোনো সুখবর পেতে পারেন। অতীত বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট-২২ সেপ্টেম্বর): আপনার বর্তমান সম্পর্ক কার্যকর না হলেও চেষ্টা করুন ইতিবাচক মনোভাব রাখতে। আপনি ঠিক সফল হবেন। আজ অপ্রত্যাশিত খবর পেতে চলেছেন। আপনার শ্রম, মেধা ও নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে। কেউ কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছাতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):  আপনার পার্সোনালিটি বেশ আকর্ষক, চেষ্টা করুন এটি ধরে রাখতে। কোনো গোপনীয় কাজ নিয়ে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক প্রেমিকাদের মনের আকাশে জমে থাকা কষ্টের মেষগুলো দূর হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর -২১ নভেম্বর): চেষ্টা করুন শারীরিক ফিটনেস ধরে রাখতে। আপনার স্বপ্নের মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আপনি আজ কর্মক্ষেত্রে দুর্দান্ত ভালো কাজ করবেন। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। ধনু রাশি (২২ নভেম্বর -২১ ডিসেম্বর): আপনি আজ কারও সঙ্গে মানসিক সুসম্পর্ক স্থাপন করতে পারবেন, তবে তিনি আপনার জন্য পারফেক্ট পার্টনার হবেন এমন কোনও মানে নেই। সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্য আপনাকে হয়রানি করতে পারে। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচাইতে সুখের মুহূর্ত হয়ে উঠতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি): আপনি সম্প্রতি যার সঙ্গে সম্পর্কে আছেন তার চরিত্রের বিভিন্ন শেড দেখে অবাক হয়ে যাবেন। বর্তমানে আপনার জীবন একেবারেই প্ল্যানমাফিক চলবে না। খেলাধুলা থেকে সুনাম ও প্রতিপত্তি আসতে পারে। অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে হাত বাড়াবেন না। বৈবাহিক জীবনে সেরা সময়টা আপনার এখনই। কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ আপনি এবং আপনার পার্টনার উভয়েই খুব ব্যস্ত থাকবেন। তবে কর্মক্ষেত্রে লক্ষ্যে নাও পৌঁছতে পারেন। আবাসন ব্যবসায় জড়িতদের ভাগ্য সুপ্রসন্ন। অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আপনার পার্টনার এবং আপনি দুজনেই আজ পরস্পরকে বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে নানা দিকে মনোযোগ দেওয়ায় আপনি বিভ্রান্ত হতে পারেন। সবান্ধব ভ্রমণের যোগ আছে। জমি বা অন্য কোনো সম্পদের বিনিয়োগ করা এসময় আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সপ্তাহের শেষদিকে আকস্মিক কোনো প্রেমঘটিত চিন্তা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনি বিবাহিত হলে স্ত্রীর কাছ থেকে কোনো চমক পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় প্রচুর উৎসাহ থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit