শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জাপানি নাগরিকের ওপর অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বুধবার (৪ মে) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

এতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং অর্থমন্ত্রী শুনিচি সুজুকিও রয়েছেন। এছাড়া জাপানের পার্লামেন্ট সদস্যরা এবং দেশটির সামরিক বাহিনীর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করে আরআইএর প্রতিবেদনে বলা হয়, ‘ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রুশবিরোধী প্রচারণা শুরু করেছে এবং রুশ ফেডারেশনের বিরুদ্ধে অপবাদ এবং সরাসরি হুমকিসহ অগ্রহণযোগ্য বক্তব্যে সায় দিয়েছে।’

মার্চ থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দসহ দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি রেখেছে জাপান।

কিউএনবি/অনিমা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit