সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ঈদের দিন বিকেলে বাস ও সিএনজি চালিত অটো গাড়ীর সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন।

ঘটনাস্থলে একজন নিহত হয়, হাসপাতালে পথে সফিপুরের একটি ক্লিনিকে ১জন ও সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রেনু বেগম, গাজীপুরের মো. হোসেন, জামালপুরে সাথী বেগম। বাকি দুজনের একজনের নাম সফিক জানা গেলেও তার বিস্তারিত পরিচয় এবং অপর নিহতের নামন জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি এনা পরিবহনের বাসের সঙ্গে সিএনজির চালিত অটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়। অপর একজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “বিকেলে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটো গাড়ীর সংঘর্ষে মোট পাঁচজন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছে।”

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit