শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গরমে নিজেকে সতেজ রাখার কৌশল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৭৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রীষ্মের কড়া রোদ থেকে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব, যাঁরা কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হন তারা বিষয়টি ভালো করেই বোঝেন। গরমে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি।

কারণ, গরম এলেই রোগের সংখ্যা অনেকাংশে বেড়ে যায়। সে সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

আজ আমরা জানবো গরমে নিজেকে সুস্থ রাখার উপায়-

সকালের নাস্তা

সকালের নাস্তায় ভারী তেলচর্বি খাবার না রেখে হালকা পানীয় যেমন কমলার জুস কিংবা মিল্ক সেক রাখতে পারেন। এটি আপনাকে একদিকে যেমন মুখরোচক খাবার দিচ্ছে তেমনি আপনার শরীরকে দেচ্ছে সারাদিনের এনার্জি।

গোসল

সকালে বের হবার আগে গোসল সেরে নিন। এতে আপনি যেমন নিজেকে পাবেন ফুরফুরে মেজাজে তেমনি কাজের শুরুতেই দিনটা শুরু হবে প্রাণচঞ্চলভাবে। গোসলের পানিতে একফোঁটা গোলাপজল মিশিয়ে নিতে পারেন, এটি আপনাকে প্রশান্তি দেবে।

টিস্যু

সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আপনার পার্স ব্যাগে কিংবা পকেটে আপনি খুব সেহজেই এটি বহন করতে পারেন। গরমে ঘামে খসখসে কাপড় ব্যবহার না করাই ভালো। এতে চামড়ায় লালচে দাগ পরে যায় এবং সাথে সাথে এলার্জিজনিত সমস্যাও দেখা দিতে পারে তাই গরমে হাত-মুখ মোছার কাপড় ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

হালকা রঙের কাপড়

গরমের শুরুতে হালকা রঙের কাপড় পরার অভ্যাস গড়ে তুলুন। সাদা রঙের কাপড় এই হালকা গরমে বেশি পরতে পারেন, তবে কালো রঙের কাপড় ব্যবহার না করাই ভালো। কাপড় ব্যবহারের সময় কাপড়টি সম্পূর্ণ সুতি কি না তার দিকে কেনার সময় লক্ষ রাখুন।

চুল বাঁধার ধরন

এই সময় চুল বেঁধে রাখা চুল ছেড়ে রাখার থেকে ভালো। এতে আপনার গরম তুলনামূলকভাবে কম লাগবে। এই গরমে কোথাও যেতে খোঁপা কিংবা পলিটেইল খুব সহজেই আপনার সঙ্গে মানিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ৯৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit