রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

‘উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার রুশ সেনাবাহিনী ‘উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে’ বলে ব্রিটিশ সেনাবাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টুইটার বার্তায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন আক্রমণের ফলে রাশিয়ার সামরিক বাহিনী এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হয়ে যাবে। রাশিয়ার প্রচলিত সামরিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে এই ঘটনা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দ্বিগুণ হয়েছে। তবে আধুনিকীকরণ কর্মসূচি হাতে নিয়েছে তা ‘রাশিয়াকে ইউক্রেনে আধিপত্য বিস্তার করতে সক্ষম করেনি’।

রাশিয়ার কৌশলগত পরিকল্পনা এবং তার বাস্তব প্রয়োগ, উভয়ক্ষেত্রেই ব্যর্থতা সংখ্যাগত শক্তিকে সিদ্ধান্তমূলক অগ্রগতিতে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভিডিভি এয়ারবর্ন ফোর্সসহ রাশিয়ার কিছু এলিট ইউনিটে ‘সর্বোচ্চ মাত্রার ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং এই বাহিনী পুনর্গঠন করতে সম্ভবত রাশিয়ার কয়েক বছর সময় লাগবে বলে বলে এর আগে রাশিয়ার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ান ব্যাটেলিয়নের ট্যাকটিক্যাল গ্রুপের এক-চতুর্থাংশেও বেশি সেনা ইউক্রেনে ‘অকার্যকর’ হয়ে পড়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit