শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : আবারও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ভারতের সাবেক নেতা মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেন ধোনি। 

আইপিএলের পঞ্চদশ আসরের শুরুতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হন রবীন্দ্র জাদেজা। কিন্তু জাদেজার নেতৃত্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই।

দলের এমন অবস্থায় চলমান আইপিএলের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দেন জাদেজা। এমনটাই জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে চেন্নাই জানায়, ‘নিজের খেলায় মনোনিবেশ করতেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে ধোনিকে চেন্নাইয়ে অধিনায়ক হবার জন্য অনুরোধ করেছেন জাদেজা।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। গত আসর পর্যন্ত দলের দায়িত্ব পালন করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার অধীনে চারবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit