বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

ন্যাটো জোটের মহড়ায় যোগ দেবে না তুরস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক আগামী সপ্তাহে গ্রিসে অনুষ্ঠেয় ন্যাটো সামরিক জোটের মহড়ায় অংশ নেবে না বলে জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুসহ দেশটির স্থানীয় পত্রিকাগুলোা শনিবার এ খবর প্রকাশ করেছে।খবর মেহের নিউজের। গ্রিসে আগামী ৯ থেকে ২২ মে পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে তুরস্ক তার এফ-সিক্সটিন ফাইটিং ফ্যালকন জঙ্গিবিমান পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

তুরস্কের বিমান বাহিনীর কমান্ড মনে করছে, মহড়াকে কেন্দ্র করে গ্রিস যেভাবে কথা বলছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংঘর্ষিক। তুর্কি কর্মকর্তারা দাবি করছেন, গ্রিসকে তাদের ভাষা পরিবর্তন করতে হবে কিন্তু এথেন্স তা করতে অস্বীকার করেছে। তুরস্কের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, গ্রিস এই মহড়ায় তুরস্কের অংশগ্রহণ দেখতে চায় না। এ কারণে এই সামরিক মহড়ায় যোগ দেওয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে তুরস্ক। এর ফল হিসেবে গত ২২ এপ্রিল স্বাগতিক দেশ গ্রিসকে মহড়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

অন্য কিছু সূত্র বলছে, তুরস্কের জঙ্গিবিমান প্রায়ই গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করে যার কারণে গ্রিস চায় না এই সামরিক মহড়ায় তুরস্ক অংশগ্রহণ করুক। ভয়েস অব অ্যামেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, এথেন্স সরকার নিজেই তুরস্ককে মহড়া থেকে বাদ দিয়েছে। গ্রিস বলছে, তুরস্ক না কোন মিত্র, না কোন বন্ধু। গত বৃহস্পতিবার গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে তুর্কি বিমানের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

এথেন্স বলছে, ২৪ ঘন্টায় তুরস্কের জঙ্গিবিমানগুলো ১২৫ বার গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করেছে যার মধ্যে বেশকিছু জনবসতিপূর্ণ এলাকা রয়েছে। অন্যদিকে তুরস্ক দাবি করছে, গ্রিসের বিমানবাহিনী দফায় দফায় তুর্কি আকাশসীমা লঙ্ঘন করার পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্কের জঙ্গিবিমান গ্রিসের আকাশসীমায় প্রবেশ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit